প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২১, ২:৫০ পি.এম
মিথিলার ‘চির যৌবন’ কামনা করলেন সৃজিত

আজ ২৫ মে। ৩৭ বছরে পা দিয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বিশেষ এ দিনটি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সৃজিত মুখার্জি।
রাত ১২টা বাজতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন সৃজিত। সেখানে দেখা যাচ্ছে, ভিডিও কলে মিথিলা ও তার মেয়ে আয়রার সঙ্গে কথা বলছেন সৃজিত। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রার্থনা করি তুমি আজীবন চির-যুবতী থাকো!’
প্রসঙ্গত মিথিলা ও সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। ২০১৯ সালে বিয়ে করেন তারা। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল।
এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয়েছিল। কিন্তু তাদের ১১ বছরের দাম্পত্য জীবন টেকেনি। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। আইরা তাদের ঘরেরই সন্তান।
তবে সৃজিতকে বিয়ের আগে বাংলাদেশের নাট্যনির্মাতা ইফতেখার ফাহমির সঙ্গে মিথিলার বেশকিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.