‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতলেন ভারতের হারনাজ সান্ধু। ২১ বছর পর ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’র খেতাব ভারতে। আর এবারও খেতাব জিতলেন এক পঞ্জাবী সুন্দরীই। এর আগে ২০০০ সালে এই খেতাব জিতেছিলেন পঞ্জাবের লারা দত্ত। তার আগে বঙ্গতনয়া সুস্মিতা সেন। সান্ধু তৃতীয় ভারতীয় যিনি ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’ হলেন।
রবিবার রাতে ইজরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্স-এর আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.