
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। নিজের রূপ-গ্ল্যামারের মিশেলে ব্যস্ত আছেন চলচ্চিত্র-নাটকে অভিনয়ে এবং বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে।
মাঝে বেশ কিছু দিন পর্দার আড়ালে ছিলেন। বিরতি কাটিয়ে ফিরেছেন তিনি। এখন কাজ করছেন নিয়মিত। এই করোনা পরিস্থিতিতেও গুনে গুনে পাঁচটি সিনেমার শুটিং শেষ করেছেন কেয়া।
তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে রকিবুল আলম রকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’ সিনেমা। এ বাইরে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘সীমানা’, ‘মুনাফিক’ সিনেমাগুলো। ‘বনলতা’ সিনেমার গানের শুটিং বাকি আর ‘কথা দিলাম’র এর ডাবিং।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.