বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে বিশেষায়িত চলচ্চিত্র ‘লকডাউন লাভ স্টোরি’। শাহ আলম মণ্ডল পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন ইমন-রেহনুমা মোস্তফা। শুটিং শেষে সিনেমাটির মুক্তির প্রস্তুতি নিচ্ছেন এর নির্মাতা।
সিনেমাটির গল্প প্রসঙ্গে ইমন বলেন, ‘‘করোনার মধ্যে মানুষের জীবনে কী ধরনের ঘটনা ঘটছে তা দেখানোর চেষ্টা করা করেছি ‘লকডাউন লাভ স্টোরি’ সিনেমার গল্পে। এ ছাড়া একটি ভালোবাসার গল্পও দেখানো হয়েছে।’’
এরই মধ্যে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। দর্শকের অভিজ্ঞতা জানিয়ে ইমন বলেন, ‘সম্প্রতি এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। যারা সিনেমাটি দেখেছেন তারা সবাই অনেক প্রশংসা করেছেন।’
দীর্ঘদিন ধরে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছেন রেহনুমা মোস্তফা। এরই মধ্যে নাটকেও অভিনয় করেছেন তিনি। খুব শিগগির তার অভিনীত ‘লকডাউন লাভ স্টোরি’ অ্যাপস এবং প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক শাহ আলম মণ্ডল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.