প্রত্যাশা মতো মুক্তি পেল জন আব্রাহাম অভিনীত ছবি ‘অ্যাটাক’-এর ধুন্ধুমার ট্রেলার। ‘সত্যমেব জয়তে ২’-এর পর এবার মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘অ্যাটাক’। আগামী ১ এপ্রিল সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সে উপলক্ষে সোমবার (৭ মার্চ) মুক্তি পেল অভিনেতার আসন্ন সিনেমাটির ট্রেলার। চোখ ধাঁধানো ধুন্ধুমার অ্যাকশনের ভরপুর ১ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলারটি সবার আগ্রহ বাড়িয়ে দিয়েছে। ট্রেলারটির শুরুতেই বিমানবন্দরে জঙ্গি হানার দৃশ্য দেখানো হয়েছে।
তারপর শুরু হয় জনের সুপার সোলজার হওয়ার গল্প। দেখা যায় সাইন্স ফিকশনের এলিমেন্টও। এতে দেখা মিলে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ ও দক্ষিণ ভারতীয় অভিনেতা প্রকাশ রাজকেও! সুপার সোলজার জন আব্রাহামের ‘অ্যাটাক’ যে অ্যাকশনে ভরপুর হতে চলেছে সেটা কিন্তু ট্রেলার দেখলেই বেশ বোঝা যাচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.