ঢালিউড সুপারস্টার শাকিব খান ও এই প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী অভিনীত ‘গলুই’ সিনেমার টিজার মুক্তি পেয়েছে। গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ‘গলুই’ সিনেমার ইউটিউব ও ফেসবুকে উন্মুক্ত হয় টিজারটি।
একই সঙ্গে টিজারটি শাকিব ও পূজার অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে। নৌকার ‘গলুই’ থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে। ১ মিনিট ২৫ সেকেন্ডের টিজারেও পাওয়া গেল সেই আভাস। নৌকার একটি গুরুত্বপূর্ণ অংশ গলুই, তাই এর সঙ্গে জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে সিনেমাটির চিত্রনাট্য।
সিনেমায় শাকিবের চরিত্রের নাম লালু আর পূজার চরিত্রের নাম মালা। শাকিব-পূজা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন আলীরাজ, সুচরিতা, আজিজুল হাকিম ও সমু চৌধুরীসহ আরো অনেকে। আগামী ঈদেই মুক্তি পেতে যাচ্ছে ‘গলুই’। এস এ হক অলিক পরিচালিত সরকারি অনুদানের এই সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.