প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২১, ৮:২৬ পি.এম
মেহজাবীন-নিশোর দুবাই যাত্রা

মিজান ও জবা নব দম্পতি। ঘটনাক্রমে দুজনেই একসঙ্গে দুবাই যাওয়ার শ্রমিক ভিসা পেয়ে যান একটি এজেন্সির মাধ্যমে। আর এই আনন্দে ভাসতে থাকেন তারা। এই আনন্দের হাওয়া লাগে তাদের পুরো গ্রামে। গ্রামবাসীও বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বাসিত।
এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ঢাকা টু দুবাই’। এতে মিজান ও জবা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। এর চিত্রনাট্যও তার। পরিচালক মহিদুল মহিম বলেন—‘গল্পটা মজার তবে বার্তাটি বেদনার। গ্রামের সাধারণ দুটো মানুষের বিদেশ যাত্রা নিয়ে ঘটে যাওয়া নানা ঘটনা ও ব্যর্থতার করুণ চিত্র তুলে আনার চেষ্টা করেছি। যথারীতি চরিত্র দুটিতে নিশো ভাই ও মেহজাবীন আপু অসাধারণ অভিনয় করেছেন। আমরা চেয়েছি দুবাই যাত্রা নিয়ে আনন্দ ও বেদনার গল্পের সঙ্গে একটি সামাজিক বার্তা দিতে। সেটা হলো, নিজের সামর্থ্যের বাইরে যেও না।’ নাটকটির আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু। সিএমভির ব্যানারে নির্মিত এ নাটকের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। খুব শিগগির সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.