গত বছরের ২৪ সেপ্টেম্বর নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতকে। এরপর পরিবারের পক্ষ থেকে করা হয় হত্যা মামলা। যুক্ত হয় মাদককাণ্ড। বাবা-মায়ের পক্ষ থেকে দাবি করা হয়, হত্যা করা হয়েছে তাদের সন্তান সুশান্তকে।
পুলিশের সন্দেহের তির গিয়ে পড়ে সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী বরাবর। সুশান্তকে মাদক সরবরাহ করার অভিযোগে এক মাসের হাজতবাসও হয় তার। জব্দ করা হয় তার মোবাইল, ল্যাপটপ, ব্যাংক অ্যাকাউন্টসহ অনেকে কিছু।
রিয়া জামিন পেয়েছেন গত বছর অক্টোবর মাসে। কিন্তু আটকে ছিল তার জিনিসগুলো। সম্প্রতি মাদক মামলা সংক্রান্ত (এনডিপিএস) আদালতের অনুমতিতে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ফিরে পেলেন এ অভিনেত্রী। বাজেয়াপ্ত করা ল্যাপটপ এবং ফোনের দখলও পেয়েছেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.