আরিয়ানের গ্রেফতারের পর মামলার প্রত্যেক শুনানির দিন আদালতে হাজির থাকা, পরিস্থিতি সম্পর্কে শাহরুখকে প্রতি মুহূর্তের খবর জানানো, মামলার প্রায় সমস্ত কিছুই ম্যানেজার পূজা দাদলানির উপর ছেড়ে দিয়েছিল খান পরিবার।
‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার সহ-প্রযোজকও ছিলেন তিনি। এছাড়া দিয়া মির্জার দ্বিতীয় স্বামীর আত্মীয়। ২০১২ সালে পূজা শাহরুখের ম্যানেজার হিসেবে কাজে যোগ দেন। ক্রমেই তিনি খান পরিবারের একজন সদস্য হয়েও ওঠেছেন।
শাহরুখের ক্রিকেট টিম কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে অভিনেতার বিদেশের সব কাজই দেখভাল করেন পূজা। গৌরী খানের সঙ্গেও পূজার সুসম্পর্ক রয়েছে। তবে এসবের জন্য পূজাকেও ভালো অংকের বেতন দেন শাহরুখ খান।
প্রতি বছর তিনি বেতন বাবদ ৪৫ কোটি রুপি পান। বাংলাদশী মুদ্রায় যা প্রায় ৫২ কোটি টাকা। পূজার স্বামী হিতেশ গুরনানি মুম্বাইয়ের একটি নামী অলঙ্কার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক। তাদের সংসারে রয়েছে একমাত্র মেয়ে সন্তান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.