
সবটাই যেন জানা তবু একটি স্বীকারোক্তির অপেক্ষা যশরতের অনুরাগীদের। তবে অবশেষে কী নিজেদের সম্পর্ককে স্বীকার করে নিলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্ত? সন্তানের বাবা যশ দাশগুপ্তের আরও এক ধাপ রহস্য উন্মোচনে পা বাড়ালেন যেন ঈশান-জননী।
রোববার গভীর রাতে একটি কেকের ছবি দিলেন নুসরাত। যেখানে দেখা গেল, কেকের উপর ইংরেজি অক্ষরে লেখা, ‘ওয়াই ডি’। এ কথা স্পষ্ট যে যশের নামের প্রথম ইংরেজি অক্ষরগুলিকেই পাশাপাশি বসানো হয়েছে।
কিন্তু নিচের একটি লেখা থেকেই উঠল নতুন। লেখা, ‘হাসব্যান্ড’, অর্থাৎ ‘স্বামী’। আরও একটি জায়গায় লেখা, ‘ড্যাড’, অর্থাৎ ‘বাবা’।
ঈশানের বাবা যে যশ, সে কথা আগেই প্রকাশ্যে এসেছিল। কিন্তু ‘স্বামী’ লেখা দেখেই প্রশ্ন জাগে, তবে কি যশের জন্মদিনে যশের সঙ্গে তার বিয়ের কিথা স্বীকার করলেন নুসরাত?
এই প্রশ্ন যে আগে ওঠেনি তা নয়। গত বছর শেষে তাদের দু’জনকে দেখা গিয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে। মাথায় সিঁদুর ছিল নুসরাতের। তা ছাড়া ঈশানের জন্মের পর এনা সাহা আয়োজিত বিশ্বকর্মা পুজোয় ‘যশরত’কে দেখা গিয়েছিল। সেখানেও নুসরাত মাথায় সিঁদুর পরেছিলেন৷ কিন্তু কখনও জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সাংসদ-অভিনেত্রী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.