যৌন পল্লী ও যৌনকর্মীদের জীবনযাপনের গল্পে নির্মিত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ এর দ্বিতীয় সিজনে অভিনয় করতে যাচ্ছেন ঢাকার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কলকাতার অভিনেত্রী শোলাঙ্কি রায় এই সিরিজ থেকে সরে দাঁড়ানোয় মিথিলাকে এই চরিত্রে দেখা যাবে।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, শোলাঙ্কি রায় সরে দাঁড়ানোর পর এই চরিত্রের জন্য কৌশানী মুখোপাধ্যায়, দেবলীনা চট্টোপাধ্যায়সহ কয়েকজন অভিনেত্রী প্রস্তাব ফেরালেও রাজি হয়েছেন মিথিলা।
যদিও এখনো এই প্রসঙ্গে মিথিলার কোন বক্তব্য পাওয়া যাইনি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ২০১৯ সালে ডিসেম্বরে মুক্তি পাওয়া আলোচিত এই সিরিজ প্রথম সিজনের পর নতুন সিজনও পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্টু পাইলটের চরিত্রে থাকছেন সৌরভ দাস। গেল সিজনে শোলাঙ্কি রায় একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন; মিথিলাকে এবার এই চরিত্রে দেখার সম্ভাবনা বেশি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.