পুনম ও রাজ দু’জনে মিলে একটি অ্যাপ বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। রাজের সংস্থার সঙ্গেই হাত মিলিয়েছিলেন পুনম। অ্যাপের নাম দেওয়া হয়েছিল পুনমের নামে। কিন্তু টাকার ভাগ বাটোয়ারায় অসঙ্গতি দেখে চুক্তি ভঙ্গ করে বেরিয়ে যান পুনম। কিন্তু অভিনেত্রীর কিছু ছবি ও ভিডিয়ো রাজের সংস্থার কাছে থেকে যায়। বিনা অনুমতিতে পুনমের নগ্ন ভিডিয়ো, ছবি প্রকাশ করে দিতে শুরু করেন তাঁরা। এমনকি পুনমের নম্বর ফাঁস করে দিয়ে ছবির তলায় লেখা হত, ‘আমি ফাঁকা আছি। কথা বলতে হলে ফোন করতে পারো। আমি তোমার সামনে পোশাক খুলতে পারি।’
নম্বর ফাঁস হয়ে যাওয়ার পরে রাতবিরেতে হাজার হাজার ফোন আসত তাঁর কাছে। তাঁকে পর্ন ছবি পাঠানো হত মেসেজ করে। অশ্লীল কথা বলত সকলে। তিন মাসের জন্য দেশ ছেড়ে চলে গিয়েছিলেন পুনম। তাঁর কথায়, ‘‘ভেবেছিলাম, তিন মাস কেটে গেলে সব বন্ধ হয়ে যাবে। কিন্তু দেশে ফেরার পর আবার ফোন আসতে থাকে আমার কাছে। মাঝে মাঝে উল্টো দিক থেকে কেবল নিঃশ্বাস শুনতে পেতাম। আমার বাড়ির ঠিকানাও জানত কেউ কেউ।’’ তার পরেই ভয়ের চোটে নম্বর পাল্টে ফেলেন পুনম।
সেই সময়ে রাজ জানিয়েছিলেন, ‘‘যে সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল, সেই সংস্থায় আমি আর কাজ করি না।’’