বলিউডের হাতে গোনা কয়েকজন সুখী দম্পতির মধ্যে রানী-আদিত্য অন্যতম। জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জী ও পরিচালক-প্রয়োজক আদিত্য চোপড়ার বিয়ে হয় ২০১৪ সালে।
এই দম্পতির সংসারে একটি মেয়ে আছে। কিন্তু অনেকের হয়তো জানা নেই, একসময় রানীর বাবা-মাকে ঘরে বন্ধ করে রাখার হুমকি দিয়েছিলেন তার শ্বশুর যশ চোপড়া। যদিও তখনও তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠেনি। রানীর বাবা রাম মুখার্জী এবং মা কৃষ্ণ মুখার্জী যশের অফিসে গিয়েছিলেন মেয়ের মেসেজ পৌঁছে দিতে।
সেখানেই ঘটে এই ঘটনা। জানা যায়, ২০০২ সালে যশরাজ ফিল্মসের সঙ্গে ‘মুঝসে দোস্তি করোগে’ ছবি করার পর প্রায় আট মাস কোনও কাজ করেননি রানী। যে কোনও ছবির প্রস্তাবই ফিরিয়ে দিচ্ছিলেন তিনি।
তার মা-বাবা পর্যন্ত মেয়ের এই কাণ্ড দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। রানীর কথায়, কিছুই করছিলাম না বাড়ি বসে। কিন্তু কোনও ছবিতে কাজ করতে ইচ্ছে করছিল না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.