দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা এবং খুব অল্প সময়ের মধ্যে ভারতের জাতীয় ক্রাশে পরিণত হওয়া রাশমিকা মান্দানাকে একবারের জন্য দেখতে অদ্ভুদ এক কাণ্ড ঘটিয়েছে তার এক ভক্ত। প্রিয় নায়িকার জন্য তেলঙ্গনা থেকে কর্নাটক চলে এসেছেন এক যুবক।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, রাশমিকাকে দেখার জন্য আকাশ ত্রিপাঠী নামের ওই ভক্ত তেলঙ্গনা থেকে কর্নাটক পর্যন্ত ৯০০ কিলোমিটার পাড়ি দেন। গুগলে সার্চ করে রাশমিকার বাড়ির ঠিকানা বের করে সে উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরে বাড়ি চিনতে না পেরে পথচারীদের জিজ্ঞাসাবাদ করলে ঐ এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়।
তারা স্থানীয় পুলিশকে খবর দিলে পুলিশ তাকে বাড়ি ফেরার পরামর্শ দেন। কিন্তু তাতেও রাজি হননি সে যুবক। এসময় তাকে জানানো হয়, রাশমিকা এ মুহূর্তে সেখানে নেই। তিনি মুম্বাইয়ে শুটিং করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.