
কিন্তু হুমায়ূনের পরিবারের সঙ্গে মত বিভেদের কারণে ছবিটির নির্মাণ থেকে সরে দাঁড়ান তিনি। এ কারণে অনুদানের টাকা ফেরত দিলেন এই নির্মাতা। জানা যায়, ১৮ হাজার টাকা জরিমানাসহ প্রথম কিস্তি হিসেবে প্রাপ্ত অনুদানের ১৮ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন এই নির্মাতা।
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) মো. সাইফুল ইসলাম ও নির্মাতা অমিতাভ রেজা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গত ২০ অক্টোবর সোনালী ব্যাংকে সরকারি চালানের মাধ্যমে টাকা জমা দিয়েছেন অমিতাভ রেজা।
এ প্রসঙ্গে মো. সাইফুল ইসলাম বলেন, 'আমরা ওনার (অমিতাভ রেজা) টাকাটা ফেরত পেয়েছি। যেহেতু তিনি সিনেমাটি বানাচ্ছেন না, তাই কিছু টাকা জরিমানাসহ ফেরত দিয়েছেন।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.