
বর্তমানে ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি নির্মাতা রানা বতর্মানের ‘ইতি তোমার মেয়ে’ শিরোনামের নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটির প্রসঙ্গে নির্মাতা রানা বর্তমান বলেন- ‘ইতি তোমার মেয়ে’ সম্পূর্ণ ফ্যামিলি ড্রামা। নাটকটি দর্শকদের হৃদয় স্পর্শ করবে এবং অনেকের অজান্তেই চোখের পানি গড়িয়ে পড়বে বলে আশা ব্যক্ত করেছেন নির্মাতা। ‘ইতি তোমার মেয়ে’ নাটকটি ২৪ ফেব্রুয়ারী রাত ৯.৩০ মিনিটে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি-তে সম্প্রচার করা হবে। টিভিতে প্রচারিত হওয়ার পরে এনটিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দর্শকেরা নাটকটি দেখতে পাবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.