নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন। তবে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ এই অভিনেতা। সফল বাইপাস সার্জারি শেষে এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।
৭ নভেম্বর রাত দুইটা থেকে সকাল নয়টা পর্যন্ত টানা অপারেশন চলে এই অভিনেতার। প্রায় পাঁচ ঘন্টা পর তার জ্ঞান ফিরেছে। স্বামীর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন নাঈমের স্ত্রী অভিনেত্রী শাবনাজ।
হাসপাতাল থেকে শাবনাজের ছোট বোন অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ গণমাধ্যমকে জানান, আলহামদুলিল্লাহ, ভাইয়ার (নাঈম) জ্ঞান ফিরেছে। ইশারায় আপার (শাবনাজ) সঙ্গে কথা বলেছেন। তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। বেশ কদিন হাসপাতালে থাকতে হবে
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.