নিজের সিনেমা নয়, যশরাজ স্টুডিওতে সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমা দিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খান শুটিংয়ে ফিরেছেন। খবর ভারতীয় দৈনিক মিড-ডে। মুম্বাইয়ের আন্ধেরি এলাকার যশরাজ স্টুডিওতে সামনে লম্বা চুলে সানগ্লাস পরা কিং খানকে ক্যামেরাবন্দিও করেছেন নেটিজনরা।
আগে থেকেই গুঞ্জন ছিল, সালমান-ক্যাটরিনার এ সিনেমায় শাহরুখ অভিনয় করছেন একটি বিশেষ চরিত্রে। ‘টাইগার থ্রি’ সিনেমায় শাহরুখ খানকে দেখা যাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার অফিসারের ভূমিকায়। এরই মধ্যে সিনেমাটির জন্য ১২ দিনের শিডিউল দিয়েছেন শাহরুখ। তবে এখনো একসঙ্গে শুট করেননি শাহরুখ-সালমান।
খুব দ্রুতই শাহরুখের সঙ্গে যোগ দেবেন সালমান।এরপর শাহরুখ তার ‘পাঠান’ সিনেমার জন্য ইউরোপে উড়াল দেবেন। শাহরুখের ‘পাঠান’ সিনেমার জন্য এরই মধ্যে বিশেষ চরিত্রের শুট শেষ করেছেন সালমান খান।
শাহরুখপুত্রের আটকের পর থেকেই শাহরুখ-সালমান সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়ছে। আরিয়ানের আটকের খবর শুনেই শাহরুখের বাড়িতে ছুটেছিলেন সালমান। এবার কি সেই উপকারের প্রতিদান দিতে যাচ্ছেন শাহরুখ?
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.