ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে ১৯তম দিনে রুশ সেনাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে ইউক্রেন। মস্কো-কিয়েভের লড়াইয়ে উত্তপ্ত বিশ্ব। এমন যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আচমকা ভাইরাল হয়েছে বলিউড সুপারস্টার শাহরুখের একটি ভিডিও।
তাতে যুদ্ধ নিয়ে সরব বলিউড বাদশা। ভাইরাল হওয়া ভিডিওতে শাহরুখ খানকে বলতে শোনা যাচ্ছে, শুধু মৃতেরাই যুদ্ধের শেষ দেখেছেন। কেউ জানে না এ যুদ্ধের শেষ কোথায়। যারা মারা গেছেন, একমাত্র তাদের জন্যই শেষ যুদ্ধ। অনেক একাকিত্ব আছে যুদ্ধে। যুদ্ধ মানেই অনেক দুঃখ।
ভালো, খারাপ, বাজে, প্রতিশোধ, যে যাই নাম দিক না কেন; যুদ্ধ মোটেই ভালো নয়। শান্তি, ভালোবাসার বিকল্প হতে পারে না যুদ্ধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.