
সকালের নাস্তায় প্রতিদিন ৪০টি ডিম হাফ বয়েল করে তার সাদা অংশ ব্লেন্ড করে প্রোটিন পাউডার মিশিয়ে খান ‘বাহুবলী’খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রভাস।
এরপরও প্রভাসের ডায়েটে রয়েছে একাধিক বিধিনিষেধ। যা মেনে চলেন এ অভিনেতা। এ কারণেই ইচ্ছে থাকলেও সব খাবার খেতে পারেন না তিনি। সারাদিনে ছয়টি মিল খেয়ে থাকেন প্রভাস। এর মধ্যে থাকে বাদাম, মাছ, ডিমের সাদা অংশ, সুজি প্রভৃতি। সঙ্গে পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন তিনি।
তবে প্রভাসের ডায়েটে কোনও রুটি বা ভাত থাকে না। প্রতি দুই ঘণ্টা পর পর খাবার খেয়ে থাকেন প্রভাস। শুটিংয়েও নাকি এই নিয়ম মেনে চলেন এই অভিনেতা। সবকিছু মিলিয়ে সারাদিনে প্রভাস ২০০০ থেকে ৪০০০ ক্যালরি গ্রহণ করেন খাবারের মধ্যে দিয়ে। শরীর ফিট থাকে তাই ঘড়ি ধরে নিয়মিত ওয়ার্ক আউট করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.