
দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেলে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মালা বদল করেন তারা।
তাদের বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। ভারতীয় একাধিত সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। তবে সিদ্ধার্থ বা কিয়ারা এখনো তাদের সামাজিকমাধ্যমে বিয়ের ছবি-তথ্য প্রকাশ করেননি।
ধারণা করা হচ্ছে, রাতের মধ্যেই তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসবে। এর আগে, সোমবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিয়ারা-সিদ্ধার্থের সংগীত অনুষ্ঠান হয়।
এতে উপস্থিত ছিলেন শহিদ কাপুর, মিরা রাজপুত, করণ জোহর, মনীশ মালহোত্রা প্রমুখ। কিয়ারা-সিদ্ধার্থের বিয়ে রাজস্থানে হলেও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে মুম্বাইয়ে। আগামী ১২ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের দিন চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.