স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে বিমানে সানি লিওন। ভারতের উত্তরবঙ্গে বিমানে বসেই জানান দিয়েছেন তার গন্তব্য বাগডোগরা। সানির ইনস্টাগ্রাম স্টোরিতেই দেখা গেল দুজনকে একসঙ্গে।
স্বামীকে সঙ্গে নিয়ে কোথায় চললেন সানি লিওন? অভিনেত্রী যাচ্ছেন সিকিমে। সেখানে গ্যাংটকের এক ক্যাসিনোর বর্ষপূর্তি অনুষ্ঠানের বিশেষ তারকা সানি লিওন এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। সেখানে যাওয়ার জন্যই বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে সানি লিওনকে। আগেও একবার সিকিমে গিয়েছিলেন সানি ও ড্যানিয়েল।
সেটা অবশ্য ২০১৯ সালে। সেই সময়ে বাগডোগরা বিমানবন্দরে সানিকে দেখার জন্য যে ভিড় হয়েছিল, তা সামাল দিতে পুলিশ মোতায়েন করতে হয়েছিল। সেই সময়ের একটি ভিডিও পোস্ট করেছিলেন এক সময়ের এ পর্ন তারকা।
সেখানেই দেখা গেছে, অভিনেত্রী এবং তার স্বামী ড্যানিয়েলকে ঘিরে রয়েছেন পুলিশ বাহিনি। এমন কড়া নিরাপত্তার জন্য বাগডোগরা এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডদের ধন্যবাদও জানিয়েছিলেন সানি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.