বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে এবার একটি পার্টি সংয়ে নেচে বিতর্কে জড়ালেন এই অভিনেত্রী। গেলো বুধবার (২২ ডিসেম্বর) ইউটিউবে মুক্তি পেয়েছে ‘মধুবন মে রাধিকা নাচে’ শিরোনামের একটি গান।
ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় গানটি বয়কটের ডাক উঠেছে। নেটিজেনদের অভিযোগ, গানটিতে সানি লিওনের অশ্লীল নাচ একেবারেই মেনে নেওয়া যায় না। এই নাচের মধ্য দিয়ে রাধা ও কৃষ্ণের প্রেমকে অসম্মান করেছেন সানি।
তার এ ধরনের আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না। বেশিরভাগ নেটিজেনের দাবি, এই গানে স্বল্প পোশাকে সানির অশ্লীল নাচই শুধু নয়, গানের কথাও বেশ যৌন উস্কানিমূলক। রাধা মোটেই নতর্কী ছিলেন না! নেটিজেনদের অভিযোগ এই গান ঈশ্বরকে অসম্মান করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.