গত বছরের অক্টোবরে তারা বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি। এরপর থেকেই তাদের বিচ্ছেদটি ছিল আলোচনায়।
বিচ্ছেদের বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছেন দুজনেই। তাদের বিচ্ছেদের খবর ঘোষণা করে, সামান্থা এবং চৈতন্য বলেন, “অনেক চিন্তাভাবনা করার পরে স্যাম এবং আমি স্বামী-স্ত্রী হিসেবে আমাদের নিজস্ব পথ অনুসরণ করার জন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ এরপর বিচ্ছেদ নিয়ে নানা প্রশ্নে নানা উত্তর দিয়েছেন সামান্থা। তবে কখনোই এ নিয়ে কথা বলেননি নাগা।
সম্প্রতি অভিনেতার আসন্ন সিনেমা ‘বাঙ্গারাজু’র প্রচারের সময় তিনি বিষয়টি নিয়ে মুখ খুললেন। তিনি বলেন, ‘সামান্থা যদি খুশি হয় তবে আমি খুশি। সেই মুহূর্তে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তটি সেরা ছিল।’ ২০১৭ সালের অক্টোবরে বিয়ে করা সামান্থা-নাগা দম্প্রতি একসঙ্গে ছিলেন প্রায় চার বছর।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.