সালমান খান সঞ্চালিত আলোচিত শো বিগ বস ১৫ এর আসরে ‘হুনারবাজ’ রিয়েলিটি শোয়ের প্রচারে এসেছিলেন কমেডিয়ান ভারতি সিং। ছিলেন ভারতীর স্বামী হার্ষও। সেখানে ভারতীর সঙ্গে মজা করেছেন সালমান। সালমান বলেন, ‘যেখানেই যাই ভারতী ও হার্ষকে দেখি। সর্বময় তাদের উপস্থিতি।’
কম যান না ভারতীও। সালমানের এমন কথার উত্তরে তিনি বলেন, ‘এই প্রথম দেখলাম এত বড় সুপারস্টার আমাদের নিয়ে ঈর্ষান্বিত। স্যার, আমাদের চেকে ‘০’ শুধু পাঁচটা থাকে। আর আপনার চেকে তো ‘০’ ১৫টারও বেশি থাকে।’ সালমানকে খোঁচা দিয়ে হার্ষ বলেন, ‘স্যারের চেকে ০ এর সংখ্যা চেকের বাইরে চলে যাচ্ছে।’
‘হুনারবাজ’ রিয়েলিটি শোয়ে বিচারক হিসেবে আছেন খ্যাতনামা অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক করণ জোহর ও অভিনেত্রী পরিনীতি চোপড়া।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.