ছোটপর্দার অনেক তারকাশিল্পী এখন বড়পর্দায় অভিনয় করছেন। তারই ধারাবাহিকতায় ‘ফ্রম-বাংলাদেশ’ শিরোনামের একটি ছবিতে দেখা যাবে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করকে। ২০১৯ সালে এ ছবিতে কাজ করেন তিনি। এরপর নতুন আর কোন ছবিতে নাম যোগ হয়নি তার।
তার ভাষ্য, আমি সিনেমার কাজ করার জন্য প্রস্তুত আছি। এখন তো আমাদের টিভি নাটকের শিল্পীরা বিভিন্ন ধরনের গল্পের ছবিতে কাজ করছেন। যদি কোন নির্মাতা আমাকে তেমন গল্পে কাজ করার প্রস্তাব দেন তাহলে অবশ্যই সেটি করব।
এদিকে, লকডাউনে এই অভিনেত্রী ঘরবন্দি হয়ে আছেন। ঈদ পরবর্তী শুটিং বন্ধের ঘোষণা আসে। তাই ব্যস্ততা থেকে দূরে আছেন।
তবে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার একাধিক ধারাবাহিক নাটক।
তার হাতে আছে ‘শান্তি মলম ১০ টাকা’, ‘একশ’তে ১০০’,‘হ্যামিলনের বাঁশিওয়ালা, ‘হুলুস্থূল’, ‘পরাধীন’সহ বেশকিছু ধারাবাহিক নাটক। গেল ঈদে নাটকের গল্পের পরিবর্তন তিনি বেশ ইতিবাচকভাবে দেখছেন বলে মন্তব্য করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.