ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা রিয়াজ ও বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেতা সিয়াম একসঙ্গে অভিনয় করেছেন দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। একসাথে কাজের সুবাদে সিয়ামকে খুব কাছ থেকে দেখছেন রিয়াজ। সিয়ামের কাজের প্রতি মুগ্ধতা দেখিয়ে এরইমধ্যে রীতিমতো তার ভক্ত বনে যাওয়ার কথা জানালেন রিয়াজ।
গতকাল বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে মগবাজারের একটি রেস্তোরাঁয় শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষ্যে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়। যেখানে উপস্থিত ছিলেন এই প্যানেলের সহ-সভাপতি প্রার্থী নায়ক রিয়াজও।
প্যানেলের ইশতেহার ঘোষণার পর সাংবাদিকের সঙ্গে সিয়ামকে নিয়ে কথা বলেন তিনি। রিয়াজ বলেন, সিয়াম তার কাজের জন্য নিবেদিত প্রাণ। সে কাজে অসম্ভব অ্যাফোর্ড দেয়। শিক্ষিত ছেলে, লেখাপড়া করেছে আইনে (ব্যারিস্টার)। সুন্দরবনের গহীন জঙ্গলে আমরা একসঙ্গে কাজ করেছি। সেখানে গিয়ে আমি অন্য এক সিয়ামকে দেখেছি। কাজের প্রতি সিয়ামের আন্তরিকতা ও নিষ্ঠা দেখে সত্যি সত্যি মুগ্ধ হয়েছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.