আগামী ৭ জানুয়ারি পর্দা মাতাতে আসছে তারকাবহুল ও বহুল প্রতিক্ষীত সিনেমা ‘শান’। শুটিং শুরুর সময় থেকেই আলোচনার তুঙ্গে ছিলো সিনেমাটি, এরপর ছবির ফার্স্ট লুক পোস্টার এবং টিজারে সেই আগ্রহের পারদ ক্রমান্বয়ে বাড়তে থাকে।
প্রচারণার অংশ হিসেবে রাতে প্রকাশ পেয়েছে একটি গানের টিজার, শিরোনাম ‘চলো পাখি হই’।
দেড় মিনিটের টিজারে নানা সাজে দেখা গেছে জনপ্রিয় এই জুটিকে। পূজাকে দেখা গেছে চারটি শাড়ি, গোলাপি ও সাদা রংয়ের পোশাকে।
গানটির মন্তব্যের ঘরে অধিকাংশই প্রসংশা করেছেন। একজন দর্শক আবার পূজার পোশাকের প্রসংশা করেছেন। লিখেছেন, প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর লাগছে পূজাকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.