ঢাকাই চলচ্চিত্রের এই প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও শবনম ইয়াসমিন বুবলী। এবারই প্রথমবারের মতো ওয়েব ফিল্মেই জুটি বেঁধেছেন সিয়াম-বুবলী।
ওয়েব ফিল্মটির নাম ‘টান’। এটি নির্মাণ করছেন এই প্রজন্মের জনপ্রিয় তরুণ নির্মাতা রায়হান রাফি। এরইমধ্যে শুরু হয়েছে ওয়েব ফিল্মের শুটিং। ঢাকার ভেতরেই চলছে চিত্রায়ন।
তাতে অংশ নিচ্ছেন সিয়াম ও বুবলী দু’জনেই। আজ রোববার (২ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করার মাধ্যমে নতুন কাজের ইঙ্গিত দেন সিয়াম। গাড়িতে তোলা সেই ছবির ক্যাপশনে সিয়াম লিখেছেন, ‘২০২২-এর প্রথম শুটিং। সারপ্রাইজ আসছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.