
প্রিয় তারকার অসুস্থতার খবর জানতে পেরেই হাসপাতালের সামনে ভিড় করেছিলেন হাজারও অনুরাগীরা। তার মৃত্যুতে এবার ভক্ত অনুরাগীসহ ভারতীয় শোবিজ অঙ্গনে নেমে এলো শোকের ছায়া। হাসপাতালে পুনীতকে দেখতে গেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই ও রাজস্বমন্ত্রী আর অশোক।
কিংবদন্তী অভিনেতা রাজকুমারের ছেলে পুনীত রাজকুমার। ৪৬ বছর বয়সী এই অভিনেতাকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে ধনী অভিনেতা হিসেবে গণ্য করা হয়।
শিশুঅভিনেতা ক্যারিয়ার শুরু করেছিলেন পুনীত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছেন ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান পুনীত রাজকুমার। প্রায় ২৯ টি সিনেমায় অভিনয় করছেন পুনীত রাজকুমার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.