প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৪:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২১, ৪:১২ পি.এম
সড়ক দুর্ঘটনায় দুই মডেলের মৃত্যু

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের সম্ভাবনাময় আনসি কবীর (২৫) এবং অঞ্জনা শাহজাহান (২৬) নামে দুই তরুণ মডেলের মৃত্যু হয়েছে।
সোমবার কেরালার ৬৬ নম্বর জাতীয় সড়কের ভিটিলা এবং এডাপ্পাল্লির মধ্যে চক্রপরম্ভুর কাছে এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে আনসি কবীর এ বছর মিস সাউথ ইন্ডিয়ার শিরোপাও জিতেছিলেন।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আনসি কবীর ও অঞ্জনা শাহজাহান ফোর্ট কোচিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ত্রিশুর যাচ্ছিলেন।
তাদের বহনকারী গাড়িটি চক্রপরম্ভুর কাছে পৌঁছলে হঠাৎ গাড়ির সামনে একটি মোটরবাইক চলে আসে। যানটিকে বাঁচাতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারায় এবং গাড়িটি সরাসরি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আনসি কবীর ও অঞ্জনা শাহজাহান ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় গুরুতর আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.