দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘বড় মঞ্চের তারকা’ নামক অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছিলেন নুসরাত ফারিয়া।
অনুষ্ঠানটির উপস্থাপিকার ভূমিকায় ছিলেন ঢাকাই সিনেমার এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সেখানে ফারিয়ার সঙ্গে নানা বিষয়ে কথা হয় পূর্ণিমার। অনুষ্ঠানে নিজের বিনোদন জগতে আসার গল্প শোনালেন ফারিয়া।
তিনি বলেন, ‘কখনোই ভাবিনি ক্যামেরার সামনে দাঁড়াব। কোনো দিন চিন্তাও করিনি সিনেমায় কাজ করব। সত্যি কথা বলতে, আমি পকেটমানির (হাতখরচ) জন্য কাজ শুরু করি। আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করি, আমি তো সিনেমাতেও কাজ করতে পারি। পুরো বিষয়টা অটো হয়ে গেছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.