১৬ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন অ্যাকুয়াম্যান হিসেবে খ্যাত জ্যাসন মোমোয়া। তার স্ত্রী অভিনেত্রী লিসা বনেট যৌথ বিবৃতিতে তথ্যটি জানিয়েছেন। এর মাধ্যমে তাদের চার বছরের দাম্পত্য জীবনেরও সমাপ্তি ঘটতে যাচ্ছে। বুধবার (১২ জানুয়ারি) ইনস্টাগ্রামে বিবৃতিটি প্রকাশিত করা হয়।
তারা লেখেন, ‘পারিবারিক একটি তথ্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমাদের দাম্পত্যের ইতি টানতে যাচ্ছি। শুধু খবরের জন্য আমরা তথ্যটি দিচ্ছি না। আমরা মনে করি, এতে আমরা জীবনে মর্যাদা নিয়ে সততার সঙ্গে বাঁচতে পারব এবং সামনে এগিয়ে যেতে পারব।’
জানা যায়, ২০১৭ সালে তাদের বিয়ে হলেও তাদের প্রেমের সম্পর্কের শুরু আরও একযুগ আগে। তারা তাদের এক কন্যা লোলা এবং দুই ছেলে নাকোয়া ও ওলফের দেখাশোনা একসঙ্গে করবেন বলে জানিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.