
এক সময় টিভি পর্দায় নিয়মিত অভিনয় করতেন আনিকা কবির শখ। টিভিতে উপস্থিতি থাকত বিজ্ঞাপন কিংবা নাটকে। পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। গত দুই বছরেরও বেশি সময় ধরে অভিনয়ে নেই শখ। এরই মধ্যে তার জীবন অনেক পাল্টেছে।
আবার বিয়ে ও সন্তান জন্ম এসবই ছিল আলোচনায়। দীর্ঘ দুই বছরের বিরতির পর অবশেষে ফিরলেন সেই চিরচেনা নিজের আঙ্গিনায়। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) থেকে রাজধানীর উত্তরায় একটি ঈদের নাটকের শুটিংয়ের মধ্য দিয়ে কাজে ফিরেছেন তিনি।
নাটকের নাম ‘ফাটাফাটি প্রেম’। জুয়েল এলিনের রচনায় নাটকটি পরিচালনা করছেন জাকিউল ইসলাম রিপন। নাটকটিতে শখের বিপরীতে অভিনয় করছেন আলভী। কাজে ফেরা প্রসঙ্গে শখ বলেন, অনেকদিন পর কাজে ফিরে বেশ ভালো লাগছে।
আমি তো আমার সেই পুরনো পরিবারেই ফিরেছি। কিন্তু সবাই আমাকে এত সুন্দর করে স্বাগতম জানাবে, ভাবতেই পারিনি। আমার অনেক বেশি ভালো লাগছে এতদিন পর কাজে ফিরে। খুব সুন্দর একটা কমফোর্ট জোনে কাজ করছি।
আমি আমার বেবিকে নিয়ে শুটিং করছি, বেবিকে সাথে নিয়ে এসেছি। তারপরও কাজ করতে কোন সমস্যা হচ্ছে। তবে একটু তো কষ্ট হচ্ছেই। তারপরও আমি বলবো কাজটি করে অনেক খুশি লাগছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.