অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডমে দেখা যাবে না সিনেমাটির প্রথম পর্বের আলোচিত অভিনেত্রী অ্যাম্বার হার্ডকে। জাস্ট জ্যারেডের দেয়া তথ্যমতে, ওয়ার্নার ব্রাদার্স আসন্ন ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স ফিল্ম থেকে হার্ডকে বাদ দেয়ার বিষয়টি আলোচনা করেছে।
এর আগে, অনেকেই আশঙ্কা করছিল পুনরায় অ্যাকুয়াম্যানের 'মেরা' চরিত্রে ফিরতে পারেন এই অভিনেত্রী। তবে ওই আশায় গুড়েবালি। অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডমে ফের অভিনয় করছেন জেসন মোমোয়া।
বেশ কিছুদিন ধরে জনি ডেপ- অ্যাম্বার হার্ডের কোর্ট কেস নিয়ে উত্তাল হলিউডসহ বিশ্বের বিনোদনপ্রেমী মানুষ। ধারণা করা হচ্ছে, মানহানি মামলায় সাবেক স্বামী জনি ডেপের কাছে হেরে যাওয়ার দরুন অ্যাকুয়াম্যান থেকে এই অভিনেত্রী ছিটকে গেলেন বলে আশঙ্কা করছেন সমালোচকরা। অ্যাকুয়াম্যানের দ্বিতীয় পর্ব আগামী বছর মুক্তি পাবে। শিগগিরই শুটিং শুরুর তারিখ ঘোষণা করবে ডিসি ফিল্ম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.