ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। কোলকাতার নির্মাতা সুবীর মণ্ডল পরিচালিত ‘আজকের শর্টকাট’ সিনেমার মাধ্যমে ওপার বাংলার টালিউডে অভিষেক হতে যাচ্ছে তার।
ওপার বাংলার একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আমি এই কয়েক দিনে খুব মোটা হয়ে গিয়েছিলাম। বিশেষত ছেলে হওয়ার পর। আর তার আগে বাংলাদেশেই অনেক সিনেমার কাজ ছিল, তাই তেমনভাবে অন্যদিকে মন দিয়ে উঠতে পারিনি।
' সিনেমার প্রসঙ্গ বাদ দিয়ে অপুর কাছে জানতে চাওয়া হয় কোলকাতার কোন নায়কের সঙ্গে রোমান্স করতে চান? তবে রোম্যান্স প্রসঙ্গে নায়িকা মজার ছলে বলেন, 'শাকিবও তো এখন কলকাতার হিরো।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.