
স্বস্তির নিঃশ্বাস ফেললেন শাহরুখপুত্র আরিয়ান খান। অবশেষে পাসপোর্ট ফিরে পেলেন তিনি। বুধবার (১৩ জুলাই) মুম্বাইয়ের বিশেষ আদালত ফিরিয়ে দিল আরিয়ান খানের পাসপোর্ট।
সব মিলিয়ে এখন খুশির হাওয়া খান পরিবারে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মাদক মামলা চলাকালীন পুলিশি হেফাজতে ছিলেন আরিয়ান। সেই সময় আরিয়ান খানের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছিল।
মাদক মামলায় আরিয়ানকে বেকসুর খালাস দেয়া হলেও ফেরত দেয়া হয়নি তার পাসপোর্ট। তাই গত ৩০ জুন পাসপোর্ট ফিরে পাওয়ার জন্য আবেদন জানান আরিয়ান খান।
বুধবার শেষ পর্যন্ত সেই পাসপোর্ট হাতে পেলেন শাহরুখ খানের পুত্র। গত ২৮ মে এনসিবি স্পেশাল ইনভেস্টিগেশন টিম মাদক মামলায় বেকসুর খালাস করে শাহরুখ পুত্র আরিয়ান খানকে।
কিন্তু মাদক মামলায় ক্লিক চিট পেলেও এতদিন ধরে হাতে পাননি পাসপোর্ট।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.