পৃথিবীর সবচেয়ে ক্ষুদে কণ্ঠশিল্পী গা আবদু রোজিক। সম্প্রতি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি। এবার এই ক্ষুদে গায়কের সঙ্গে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান।
জানা গেছে, ইতোমধ্যেই সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার সিক্যুয়েলের শুটিং শুরু হয়েছে। এতে তার সঙ্গে দেখা যাবে এই ক্ষুদে গায়ককে। দেশটির এক গণমাধ্যমে জানিয়েছে, 'আবদু রোজিক তাজিকিস্তানের বাসিন্দা।
সে ক্ষুদে হলেও তার গায়কি বড় বড় গায়ককে চ্যালেঞ্জ করতে পারে। বলিউডের ভাইজানের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আপ্লুত তিনি। আবার সালমানও ফ্যান হয়ে গেছেন ক্ষুদে তারকার।' প্রতিবেদন থেকে আরও জানা যায়, 'আবদু রোজিক খালিজ সালমান খানের সঙ্গে বলিউডে অভিষেক হতে পেরে তিনি খুবই আনন্দিত। কখনও ভাবতেই পারেননি এত বড় তারকার সঙ্গে সিনেমা করবেন।'
তবে এখনই নতুন সিনেমার গল্প সম্পর্কে কিছু বলতে চাননি সালমান। একইসঙ্গে এতে কে কে অভিনয় করছেন তাও জানাতে চাননি। শুধু জানিয়েছেন, সিক্যুয়েলেও চমক থাকবে। এই সিনেমায়ও থাকবে সীমান্তের গল্প।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.