
এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। রোববার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে শ্রুতির নিজেই আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি লেখেন, ‘সকল সুরক্ষাবিধি মেনে চলার পরও আমি করোনা আক্রান্ত হয়েছি। আজ আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শিগগিরই সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষা আর করতে পারছি না।
সবাই ধন্যবাদ, আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে।’ তবে তার শারীরিক অবস্থা এখন কেমন, সে বিষয়ে বিস্তারিত কিছু লেখেননি এই তারকা। এর আগে গত বছরের শেষ দিকে তার বাবা অভিনেতা কমল হাসানও কোভিট পজিটিভ হয়েছিলেন। তখন তাকে ভর্তি করা হয়েছিলেন হাসপাতালেও। তবে পরে তিনি পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.