
প্রেম করছেন সুহানা খান? বিগত বেশ কিছু দিন ধরে বলিপাড়ায় প্রশ্ন ছিল এটাই। কে সুহানার প্রেমিক? সেই নামও প্রকাশ্যে এসেছিল। শোনা গিয়েছিল, অমিতাভ বচ্চনের একমাত্র নাতি অগস্ত্য নন্দার সঙ্গেই নাকি প্রেম করছেন তিনি।
এবার যেন সেই গুঞ্জনেই কার্যত শিলমোহর বসল। সুনীল শেঠির ছেলে আহান শেঠির প্রেমিকা তানিয়া শ্রফের জন্মদিনের পার্টি ছিল। সেই পার্টিতেই হাজির হয়েছিলেন সুহানা। হাজির ছিলেন অগস্থ্য নন্দাও। সুহানা আগেই পার্টি থেকে বিদায় নিচ্ছিলেন। আর সেই সময়েরই এক ভিডিও ভাইরাল হয়েছে।
দেখা যায়, সুহানাকে গাড়িতে তুলতে আসেন অগস্ত্য। দুজনেই দুজনকে জড়িয়ে ধরেন আর সুহানা গাড়িতে ওঠার সময়েই তার দিকে চুমু ছুড়ে দেন অগস্ত্য। শুধুই কি বন্ধু? নাকি বন্ধুর চেয়ে আরও খানিক বেশি?
প্রশ্ন জেগেছে নেটিজেনদের মনে। তবে ভিডিওটি লক্ষ্য করলেই দেখা যাবে, খুব গোপনে পাঁচিলে উঠে তা তোলা হয়েছে। আর তাতেই অসন্তোষ প্রকাশ করেছেন কেউ কেউ। তাদের প্রশ্ন, এভাবে কারও ব্যক্তিগত মুহূর্ত ভাইরাল করা আদপে কতটা সমীচীন?
বলিউডে পা রাখতে চলেছেন সুহানা। জোয়া আখতারের মিউজিক্যাল ড্রামা ‘দা আর্চিস’-এ অভিনয় করছেন তিনি। তাতে অভিষেক হচ্ছে আরও দুই তারকা সন্তানের। একজন বনি কাপুর ও শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্থ নন্দা। হিন্দি ভাষায় তৈরি হচ্ছে ‘দ্য আর্চি’ সিনেমাটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.