
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় প্রথমবার আইটেম গানে কোমর দুলিয়ে বাজিমাত করেছেন। গত বছরের ১০ দডিসেম্বর এই গানের একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়।
সামান্থার ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই আইটেম গান বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় ১ নম্বর স্থান জায়গা করে নিয়েছে।
চলতি বছরের ৭ জানুয়ারি মুক্তি পায় আইটেম গানটির মূল ভিডিও। এটি প্রকাশ্যে আসার পর ভূয়সী প্রশংসা কুড়ান সামান্থা। এবার বলিউড অভিনেতা সালমান খানা জানালেন, এই গান তাকে অনুপ্রেরণা জোগায়।
গত ৪ জুন সংযুক্ত আরব আমিরাতে বসেছিল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ডের ২২তম আসর। জাকজমকপূর্ণ এ আসরে যোগ দিয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালমান খান। মূল অনুষ্ঠান শুরুর আগে সবুজ গালিচায় এ তথ্য জানান সালমান। ওই মুহূর্তের একটি ভিডিও সামাজিকমাধ্যমে এখন ভাইরাল।
সেই ভিডিও সামান্থা তার টুইটারে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, একজন সালমানকে প্রশ্ন করছেন কোন গান আপনাকে অনুপ্রেরণা জোগায়? এ সময় ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানটি গাইতে গাইতে হাঁটা শুরু করেন সালমান খান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.