পকেটের পাসোপোর্টে রয়েছে প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের ছবি। তাতেই জন্মস্থান লেখা গুজরাট। প্রতারকদের কাছে মিলল এমনই জালপত্র। এ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে গ্রেটার নয়ডা এলাকায়। তল্লাশি অভিযান চালিয়ে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর হিন্দুস্থান টাইমস।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরপ্রদেশ পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেটার নয়ডা এলাকার থানায় নিয়ে গিয়েছে। এরপরই তাদের গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, একটি ওষুধ কোম্পানির নামে প্রতারণার সঙ্গেও জড়িত ছিল এই চক্র। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ১ কোটি ৮০ লক্ষ টাকা প্রতারণা কাণ্ডে জড়িত এই তিন ব্যক্তি একটি ওষুধের কোম্পানি চালান।
এছাড়াও এই চক্রটি ম্যাট্রিমোনিয়াল সাইট এবং ডেটিং অ্যাপের মাধ্যমে লোকজনকে টার্গেট করে প্রতারণা চালাচ্ছিল। এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাও তাদের সঙ্গে জড়িত। ওই তিন ব্যক্তির থেকে একটি জাল পাসপোর্ট উদ্ধার করে পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.