আল্লু অর্জুন হলেন দেশের তেলেগু সিনেমার অতি জনপ্রিয় অভিনেতা। দক্ষিণী সিনেমার 'আইকনিক স্টার' বলা হয় তাকে। আল্লু অর্জুন বিয়ে করেন ব্যক্তিগত জীবনে ভালোবেসে স্নেহা রেড্ডিকে। ২০১০ সালের ২৬ নভেম্বর বাগদান সারেন অর্জুন ও স্নেহা।
এই দম্পতির দুই সন্তান— ছেলে আয়ান ও মেয়ে আল্লু আরহা। খুব শিগগির অভিনেত্রী সামান্থার ‘শকুন্তলম’ সিনেমার মাধ্যমে পর্দায় অভিষেক হচ্ছে আরহার। চলুন জেনে নিই আল্লু ও স্নেহার ভালোবাসার গল্প। বন্ধুর বিয়েতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন আল্লু অর্জুন।
সেখানেই স্নেহা রেড্ডিকে দেখেন এই অভিনেতা। আর প্রথম দেখাতেই প্রেমে পড়েন। এক বন্ধুর মাধ্যমে স্নেহার সঙ্গে পরিচয় হয়। বিয়ের অনুষ্ঠানে দু’জনের মধ্যে সখ্য তৈরি হয়। কিন্তু সেখানেই শেষ।
পরবর্তী সময়ে আর যোগাযোগ হয়নি। এদিকে স্নেহাকে যেন কিছুতেই ভুলতে পারছিলেন না আল্লু। বন্ধুরাও তাকে জোর করছিলেন মেসেজ পাঠাতে। পরে মুঠোফোনে মেসেজ পাঠালে তাতে সাড়া দেন স্নেহা এবং দু’জনের মধ্যে কথা শুরু হয়।
এরপর পুনরায় দেখা করার পরিকল্পনা করেন তারা। প্রথম ডেটে একে অপরের সঙ্গ পছন্দ হয় তাদের। এরপর নিয়মিত দেখা করতে শুরু করেন। ফলে তাদের মধ্যে বোঝাপড়া ভালো হতে থাকে। ধীরে ধীরে পরস্পরের প্রেমে পড়েন তারা। এক সময় বিয়ের পরিকল্পনা করেন। যদিও সবকিছু গোপনেই করছিলেন এই জুটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.