বলিউডের খ্যাতিমান পরিচালক ও প্রযোজক করন জোহরের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলেছেন এক পাকিস্তানি গায়ক। তার নাম আবরার উল হক। তিনি একজন রাজনীতিবিদও। রোববার (২২ মে) করন জোহর প্রযোজিত নতুন সিনেমা ‘যুগ যুগ জিও’র ট্রেলার প্রকাশ হয়েছে। এরপরই অভিযোগ তুলেছেন আবরার।
তাও একটি-দুটি নয়, এই নিয়ে তার ছয় নম্বর গান চুরি করা হয়েছে। ‘নাচ পাঞ্জাবন’ ছাড়া বাকি গানগুলোর নাম উল্লেখ করেননি আবরার।
তিনি এবার আইনি রাস্তায় হাঁটতে বাধ্য হবেন বলেও হুমকি দিয়েছেন করনকে। ভরতের একটি গণমাধ্যেমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলাহয়েছে, সম্প্রতি করন জোহরের প্রযোজনা সংস্থার ব্যানারে মুক্তি পেয়েছে ‘যুগ যুগ জিও’ ছবির ট্রেলার।
সেই ট্রেলারে ব্যবহৃত ‘নাচ পাঞ্জাবন’ গানটি আবরার উল হকের গান থেকে নেয়া হয়েছে বলে সংবাদমাধ্যমে তিনি অভিযোগ করেছেন। ‘যুগ যুগ জিও' ছবিতে অভিনয় করেছেন অনিল কাপুর, নীতু কাপুর, কিয়ারা আদভানি, বরুণ ধাওয়ান।
যদিও যারা ‘যুগযুগ জিয়ো’র ট্রেলর দেখেছেন এবং আবরার উল হকের ‘নাচ পাঞ্জাবন’ গানটি শুনেছেন, তারা সকলেই বলেছেন, এই দু’টি গানের মধ্যে মিল স্পষ্ট। ফলে এর উত্তরে করণ প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন কী বলে, তাঁর অপেক্ষায় আছেন অনেকেই।
বে এর আগে কোন কোন ছবিতে তার গান চুরি করা হয়েছে, সে সম্পর্কে কিছু জানাননি আবরার। প্রতিটি গানই কি করণ জোহর বা ধর্ম প্রোডাকশনের ছবিতেই ব্যবহার করা হয়েছে কিনা সেই ব্যাপারেও স্পষ্ট করে কিছুই বলেননি পাকিস্তানের গায়ক।
আবরারের গাওয়া ‘নাচ পাঞ্জাবন’ গানটি প্রকাশিত হয়েছিল ২০০২ সালে। ওই সময়ে এটি পাকিস্তানের গণ্ডি ছাড়িয়ে ভারতেও জনপ্রিয়তা পায়। এবার সেটি নতুনভাবে ‘যুগ যুগ জিও’ সিনেমার জন্য বানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.