যারা যে ভাষা বোঝেন, তাঁদের সঙ্গে সেই ভাষাতেই কথা বলা উচিত বলে মন্তব্য করেছেন বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রনৌত। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে না উল্লেখ না করে এ অভিনেত্রী অভিযোগ করেন, রণবীর ও আলিয়া নাকি একজোট হয়ে তাঁর ওপর নজরদারি চালাচ্ছেন।
২৪ ঘণ্টা না যেতেই সেই প্রসঙ্গে ফিরলেন কঙ্গনা। ইনস্টাগ্রামে তিনি লেখেন, যারা আমার জন্য চিন্তা করছিলেন, তাঁদের বলে রাখি, গতকাল (রোববার) রাত থেকে আমার বাড়ির চারপাশে আর কোনো সন্দেহজনক ঘটনা ঘটেনি। ক্যামেরা নিয়ে বা না নিয়ে কেউ আমাকে অনুসরণ করেননি। এতেই বোঝা যায়, যারা যে ভাষা বোঝেন, তাঁদের সঙ্গে সেই ভাষাতেই কথা বলা উচিত।
কঙ্গনা আরও বলেন, না শুধরোলে বাড়ির ভেতরে ঢুকে গিয়ে মারবো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.