সালমান খান-পূজা হেগড়ের প্রেমের গুঞ্জন চলছিল আগে থেকেই। এবার সেই গুঞ্জনের মাত্রা আরও একটু বাড়িয়ে দিলেন 'বলিউড ভাইজান' নিজেই। পূজার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে দেখা গেল সালমানকে। পূজার ভাই ঋষভ হেগড়ের সঙ্গে শিবানি শেট্টির বিয়ের অনুষ্ঠানে এসে নবদম্পতির সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন সালমান। ভাইয়ের বিয়ের অ্যালবামে সেই ছবি পোস্ট করেন অভিনেত্রী নিজে। সেই ছবিই এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পূজার ভাইয়ের বিয়েতে অল-ব্ল্যাকে সেই চেনা রূপে দেখা দিলেন ‘ভাইজান’। বিয়ের অনুষ্ঠানে পূজার ভাই ঋষভ ও নববধূ শিবানির সঙ্গে দেখা করে ছবি তোলেন তিনি। সেই ছবিতে ছিলেন পূজার মা-বাবাও। এই ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই বলছেন, ‘এই বুঝি প্রেমের জল্পনায় সিলমোহর পড়ল!’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.