
সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদবানি আগামী বছরের এপ্রিলে বিয়ে করছেন বলে গুঞ্জন রয়েছে। এ গুঞ্জন নিয়ে এ বার মুখ খুললেন সিদ্ধার্থ।
সিদ্ধার্থ জানিয়েছেন, কিয়ারার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন, বিয়ে নিয়ে গুজব, কোনোটাই এখন আর তাকে প্রভাবিত করে না। যদি সত্যিই কিয়ারার সঙ্গে তার বিয়ের তোড়জোড় শুরু হয়, তবে সেই খবর চেপে রাখা মুশকিল।
আমি জানি, আজ না হয় কাল, এটা জানাজানি হয়ে যাবেই। লুকিয়ে রাখা যাবে না। তবে গুজবে কান না দিলেও একটি বিষয়ে সিদ্ধার্থ অত্যন্ত বিরক্ত। তিনি বলেছেন, একটাই জিনিস আমার খারাপ লাগে।
তা হলো যখন-তখন না বলে ছবি তোলা। রাস্তাঘাটে হাঁটতে চলতে যে কোনো সময় দেখি ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠে। এটা ব্যক্তিগত পরিসরে নাক গলানো ছাড়া আর কিছুই নয়। সিদ্ধার্থ এ-ও জানিয়েছেন, তিনি চরিত্রগত ভাবে একটু চুপচাপ। ব্যক্তিগত জীবনের ঘটনাপ্রবাহ তিনি গোপনে রাখতেই ভালবাসেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.