ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এবার ভারতের গুয়াহাটিতে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে পূজা দিতে গেলেন অপু।
সেখানে দেড় ঘণ্টা প্রার্থনা করেছেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সেখানে যান অপু। অপু বলেন, ছোটবেলা থেকে এই মন্দিরের নাম শুনে আসছি। আমার বাবা-মায়ের খুব ইচ্ছা ছিল মন্দিরটা দর্শন করার।
কিন্তু তারা আর আমাদের মাঝে নেই। আমি আমার বাবা-মায়ের আত্মার শান্তি কামনা করে পূজা দিয়েছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.