বছর ঘুরে আবার আসছে ঈদুল ফিতর। ঈদ মানেই বাড়তি আন্দন। ঈদে প্রিয় আপনজনদের কাছে ছুটে জান সবাই। অন্যদের মতো শোবিজ তারকারাও ঈদ উদযাপন করেন তাদের পরিবারের সঙ্গে।
এবারের ঈদ কীভাবে কাটাবেন এই প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ জানালেন সেই কথা। তিনি বলেন, আমার জন্ম হয়েছিল প্রথম রমজানে। এ জন্য মা-বাবা আমার নাম রেখেছেন সিয়াম।
আমার সন্তানও রোজার মাসেই জন্ম নিল। এটি আমাদের পরিবারের জন্য অনেক বড় ভালো লাগা। ডেলিভারি ডেট অনুযায়ী ভেবেছিলাম, ঈদের সময়টা হাসপাতালেই থাকতে হবে।
আমি আর অবন্তী বলাবলি করছিলাম, আমাদের সন্তান যদি আমাদের সঙ্গে ঈদ করতে পারত, ভালো হতো। সেটাই হলো। আমাদের সঙ্গেই সে ঈদ করবে। হয়তো আমাদের সঙ্গে প্রথম সিনেমা দেখতে হলেও যাবে।
আমাদের দুই পরিবারের জন্য এবারের ঈদটা হবে তাই অন্য রকম। ছোটবেলাতেই বুঝেছি, আনন্দ কখনো একা উপভোগ করা যায় না।
আনন্দ তখনই সত্যিকারের আনন্দ হয়ে ওঠে, যখন তা সবার মধ্যে ছড়িয়ে দেয়া যায়। সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, নিজেদের সেরা মুহূর্তগুলো কাটাতে হবে—এটাই ঈদ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.