পর্দার বাইরে ব্যক্তিজীবনেও দারুণ বন্ধুত্ব ফেরদৌস ও পূর্ণিমার মধ্যে। দীর্ঘদিন তারা কাজও করেন একসঙ্গে। তাদের অভিনীত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামে দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। কিছুদিন আগে নতুন একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
আরোও পড়ুন:
কেশবপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
নাম ‘আহারে জীবন’। এটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। এটি নির্মাণ করছেন ছটকু আহমেদ। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগির সিনেমাটির কাজ শুরু হবে। এতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘আজ থেকে পঁচিশ বছর আগে ছটকু ভাইয়ের সিনেমা বুকের ভেতর আগুন-এ অভিনয় করেছিলাম।
দীর্ঘ বিরতির পর তার সিনেমায় কাজ করছি। বিষয়টি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত।’ পূর্ণিমা বলেন, ‘ফেরদৌস এবং ছটকু ভাইয়ের আগ্রহেই মূলত এ সিনেমায় অভিনয় করা।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.